মানুষ!
সম্পর্কে পিষে যাওয়া একটা ফিনিক্স পাখি,
দেহ ত্যাগের সাথে অনূভুতি গুলো জড়িয়ে বির্বন করে দেয়।
তবুও মানুষ পিষে যাওয়া মানুষের সাথেই গল্প করে, মায়া সৃষ্টি করে ভালোবাসে, আবার দূঃখ ও পায়।
মানুষ যে যার অভ্যাসের মতন মানুষ এর সাথে গল্প করে!
জানো অবন্তী,
দূরত্ব ও একটা অভ্যাস।
কাছাকাছি থাকলে দূরত্ব তখন অবহেলা চলে যায়,
মানুষটার গন্ধে সব ভুলিয়ে দেয় নিজেকে,আনমনে।
অতঃপর-
কাছের মানুষগুলো যখন দূরে থাকার অভ্যাস করে, সম্পর্ক আনমনে চেয়ে থাকে তখন।
খেজুর পাতার ফাঁক দিয়ে চোখের পাতায় রোদ এসে পরে।
ছিটে ছিটে রোদ, একটু ছুঁয়ে দেওয়ার স্বভাব।
একদম খুব সকালে মিস্টি রোদের মতন, কিংবা গোধূলি বেলার স্নিগ্ধ রোদের মতন।
তখন মানুষ সম্পর্ক খোঁজে।
দূরে গিয়ে যাকে খুঁজতে হয়, তাকে কখনোই নিজের গল্প বলতে ইচ্ছে করে না।
নদীর বুকে যাযাবর নৌকা ভাসে, আকাশে মেঘ করলে যেমন বৃষ্টি হয়,এইটা জেনে রাখার অভ্যাস। বৃষ্টি হওয়াটা ওদের অভ্যাস নয়। কাশফুল ফুটলেই যেমন মেয়েদের শাড়ি পড়তে ইচ্ছে হয় সেটা যেমন অভ্যেস
কাশফুল নিদিষ্ট সময়ে ফুটবে এটা জেনে রাখা অভ্যেস।
ছেলেমেয়েদের ভালো রাখার ইচ্ছা টা অভ্যাস। চারদিন ভরপেট খাবার স্বপ্ন দেখাটা একটা অভ্যাস।
সম্পর্ক ও একটা অভ্যাস।
দূরত্ব এর মতোই। কাছে গিয়ে দূরত্ব ঘুচিয়ে দিতে হয়।
সময় দেওয়া জরুরি। হাতে হাত রাখাটা জরুরি।।
মানুষ!
ঠিক এমনই অভ্যাস, দূরত্ব, মায়া তৈরি করা একটা ফিনিক্স পাখি! এরা পিষে গিয়েও অভ্যাসের গল্প করে!!



