আমি হারিয়ে যাবো,এই পৃথিবী ছেড়ে অনেক দূরে
সেটা হবে একান্ত অজানা বলয়
যুগের পর যুগ কেটে যাবে
তবুও তুমি খুঁজে পাবে না আমায়।
তোমার এই চেনা পৃথিবীর কোথাও সেই পদচিহ্ন খুঁজে পাবে না।
যে পদচিহ্ন তোমার অতিব পরিচিত ছিলো
আবেগের বন্যায় ভেসে বেড়াবে
ভাসতে ভাসতে তোমার প্রতিটি মুহুর্ত বিদগ্ধ হবে
তবুও তুমি খুঁজে পাবে না আমায়।
তোমার হৃদয় আকুলতার খন্ডনে বিচলিত হবে
আমার অনুপস্থিতি টের পাবে
ভাঙা হৃদয়ে আর্তনাদ করবে
গোলকধাঁধার মতো চারপাশ তোমায় বিচলিত করবে
না পাওয়ার কষ্ট অনুভব করবে
তবুও তুমি খুঁজে পাবে না আমায়।
তুমি মনের গহীনে রেখাপাত করবে
একটা যুগ তো কেটেই যাবে বিপন্ন বিস্ময়ের ঘোরে
উদাসীন হয়ে উঠবে তুমি
বারবার হাতছানি দিবে হৃদয়ের মর্মস্পর্শী আকাঙ্খাগুলো
আমি দোলায়িত হবো না ক্ষনিকের জন্যও
তবুও তুমি খুঁজে যাবে, শুধু পাবে না আমায়।




Kinokrad offers an extensive collection of movies and TV series across various genres, all available for free streaming in high-definition quality. The user-friendly interface and organized categorization make it easy to find and enjoy both classic and latest releases. It’s a go-to platform for entertainment enthusiasts seeking diverse content without any subscription hassles.
Sundor hoice
ধন্যবাদ
চমৎকার
ধন্যবাদ