হতে পারে তার জন্য আমার অনুভূতি বেজায় তীব্র!
কিন্তু মানুষটা তো আমি বড্ড সস্তা?
চাইলেই আমারে অবহেলার পায়ে মাড়িয়ে বেছে নেয়া যায় অন্য কোনো পরিপাটি ঘর!
মহিবও তাই করে, দিনরাত আমারে অবহেলা করেই সময় কাটে ওর!
এমনটা নয় যে,মহিব ভালোবাসতে জানেনা,
জানে—মহিবও অসম্ভব রকমের ভালোবাসতে জানে,
আগলে রাখতে জানে পাখির মতোন,ফুলের মতোন!
তবে- সেই ভালোবাসা অর্জন করার মতো অতোটা সৌভাগ্যবতী নই আমি!
মাটির ঘরে বসবাস করে মহিবকে পাওয়ার চেষ্টা করা স্রেফ দুঃস্বপ্ন বলা চলে-
তবুও রোজ আমি একই দুঃস্বপ্ন দেখতে অভ্যস্ত!
স্বপ্নে মহিব ব্যতিত অন্য কিছু এলে – আমি ভুলে যাই সমস্ত ঘটে যাওয়া ঘটনা!
একা একাই অভিমানের পাহাড় জমাই, কোথেকে যেনো বন্ধ চোখে ভেসে আসে মহিবের ঘ্রাণ,
সুখে থাকলেও অনেকের ক্লান্তি আসে-
অথচ,মহিবের জন্য দুঃখ পাই উৎসাহ নিয়ে, ক্লান্তি পেতে ভুলে যাই,
যেনো সমস্ত শক্তিশালী চুম্বক আমাকে আটকে রেখেছে এইখানে,
যেইখানে দুঃখ থাকে,যেইখানে মহিব থাকে!
মাঝে মধ্যে মহিবকে ভুলে যেতে ইচ্ছে হয়- সুখের পাখি ইশারা করে!
ইশান কোনে মেঘ জমলেই স্পষ্ট দেখতে পাই মহিবের মুখ,
সমস্ত বেপরোয়া অভিমান ভুলে আবারও ভালোবাসি!
বোধহয় – মহিব থাকলে,পৃথিবীর সমস্ত দুর্ভিক্ষ কোঠর বন্দি করে হলেও বাঁচতে চাইতাম বহুকাল!




অসাধারণ লেখা আপনার, কবিতা পড়ে মুগ্ধ হলাম বেশ
ধন্যবাদ আপনাকে
এই মহিবটা কে আপু?? যার জন্য এত দুঃখ দিনরাত?
আছে কেউ একজন,মনে করতে পারেন,আমার না হওয়া সুখ,
ওয়াও,জাস্ট অসাধারণ
Thanks a lot
অনেক ভালো লিখেছেন
ধন্যবাদ ভাইয়া
মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই আপু
হয়তো, কিন্তু ভালোবেসে ফেললে কি আর করার থাকে??
তারপরও,যে বোঝেনা তার থেকে দূরে থাকাটাই নিজের জন্য ভালো
Thanks for everyone!! 😊
খুব সুন্দর!
ধন্যবাদ ভাইয়া
ভালোই তো কবিতা লিখতে পারো,শিখলি কোথেকে?
তোর দাদার কাছে থেকে শিখলাম দি,ভুইল্লা গেছো?
অসাধারণ লিখেছো,কিন্তু তুই এসব শুরু করলি কবে??
শুরু অনেক আগে থেকেই করছি,কিন্তু তোরা এহানে কি করো?
মহিব একদিন তোমারই হোক
কি জানি,হয়তো মাবুদ অন্য কারোর জন্য লিখে রেখেছেন তাহাকে!😞💔