প্রকৃতি বড় শান্ত নিবিড়, নিঃস্বার্থ
প্রকৃতি আমাদের মায়ের মতোন
আমরা প্রকৃতির সন্তান ;
প্রকৃতিই আমাদের প্রাণের স্পন্দন
বেঁচে থাকার মূল অবলম্বন ।
প্রকৃতি আমাদের খাবার খেতে দেয়
পরণের কাপড় জোগায় , রোগে অষুধ দেয়,
শোকে সান্ত্বনা দেয়,
মাথা গোঁজবার ঠাঁই দেয়,
প্রশান্তি দেয়, উৎসাহ দেয়,
প্রকৃতি মানুষকে শেখায়
বেঁচে থাকার উপায়।
প্রকৃতি যেন মা আমাদের
কোলে- পিঠে করে
লালন – পালন করে
আগলে রাখছে অবিরাম – অবিরত ।
সেই প্রকৃতির সাথে কেন
মানুষের বৈরিতা এতো ?
আমরা মাকে কেন
বিষ দিয়ে হত্যা করছি প্রতিনিয়ত ?
তবে মানুষ কি জানে না ?
প্রকৃতি ছাড়া যেমন মানুষ বাঁচে না
তেমনি মানুষ ছাড়াও প্রকৃতি বাঁচে না।



